বাজেট বাড়লো বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তিতে, কমলো ডাক, টেলিযোগাযোগে
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৪০ কোটি টাকা। একইভাবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা।
০৬:৩৫ পিএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার